আন্তর্জাতিক সংস্থা মুসলিম এইড-ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস এর সহযোগিতায় ১৭ এপ্রিল ২০২১ ইং তারিখে প্রিন্স বাজার মিরপুর-১২ ঢাকা হতে মিরপুর উপজেলার মোল্লা বস্তি ভাসানটেক বস্তি, কলাবাগান বস্তি, পোড়া বস্তি, বালুমাঠ
বস্তি ও পুকুর পাড় বস্তির দরিদ্র, অতিদরিদ্র, প্রতিবন্ধী ও অসহায় ২৫০ পরিবারের মাঝে ২৫৫০ টাকা সমমূল্যের রমজান ফুড ভাউচার বিতরন করা হয়। প্রতিটি উপকারভোগী তাদের পছন্দ মত ২৫৫০ টাকা সমমূল্যের খাদ্য সামগ্রী ক্রয় করে। বিতরন কর্মসূচীতে উপস্থিত ছিলেন বেগম মেহেরুন্নেছা হক, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর,পল্লবী, মিরপুর, শাহ ওয়ালিউল্লাহ, সিনিয়র অফিসার- পার্টনারশীপ এ্যান্ড কমপ্লায়েন্স, মুসলিম এইড-ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস, এম.এ সহিদ, সভাপতি, ব্যবস্থাপনা কমিটি, মুসলিম এইড পলিটেকনিক ইন্সটিটিউট, মিরপুর, ঢাকা সহ অন্যন্য কর্মকর্তাবৃন্দ।